বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত শেষে ডিহি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা দেশের জন্য তাঁর আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক,শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃআশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার ও মোঃ লাফু মোড়ল,
সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু,
ডিহি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবু কালাম,ডিহি ইউনিয়ন বিএনপির নেতা মোঃ খাইরুল ইসলাম,সাবেক মেম্বার মোঃ সামসুর,
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,পুটখালী ইউনিয়ন যুবদল নেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটনসহ শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,মফিকুল হাসান তৃপ্তি বলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শুধু শার্শা বা যশোরের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাস ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির প্রাণভোমরা। তিনি তৃণমূলের নেতা ছিলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর রাজনৈতিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন আজ আমরা মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আমাদের দলের অভিভাবকসম মরহুম সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করেছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে শক্তি জোগাবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সঙ্কটে শহীদদের আত্মত্যাগ ও প্রবীণ নেতাদের অবদানকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ
প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত শেষে ডিহি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি
0 মন্তব্যসমূহ